Song Name:Piriter Bazar Valona(পিরিতের বাজার ভালোনা).
Lyric&Tune:Razzak Dewan(মাতাল রাজ্জাক দেওয়ান).
Singer: Md.Saiful Islam
Lyrics
ওরে ধুম চলেছে বেচাকেনার
ধুম চলেছে বেচাকেনার, যাচাই করে না
পিরিতের বাজার ভালো না
পিরিতের বাজার ভালো না
আসল মাল বাজারে উঠে কম
ওরে নকল মালের ফৈরা যারা তারা খুব গরম
ওরে নকল মালের ফৈরা যারা তারা খুব গরম
তাদের বেচাকেনা চলছে হরদম
বেচাকেনা চলছে হরদম, খুলে নকল কারখানা
পিরিতের বাজার ভালো না
পিরিতের বাজার ভালো না
ওরে ধুম চলেছে বেচাকেনার
ধুম চলেছে বেচাকেনার, যাচাই করে না
পিরিতের বাজার ভালো না
পিরিতের বাজার ভালো না
লাইলী-মজনুর বিদায়ের পালা
ফরহাদ-শিরির প্রেম গুদামে মাইরাছে তালা
ওরে ফরহাদ-শিরির প্রেম গুদামে মাইরাছে তালা
এবার রজকীনির ফুলের মালা
রজকীনির ফুলের মালা কেউ তো কিনে না
পিরিতের বাজার ভালো না
পিরিতের বাজার ভালো না
বড়ো বড়ো মাজারে গেলে
শত শত ফকির মিলে বোঝাই নকলে
ওরে শত শত ফকির মিলে বোঝাই নকলে
তারা ব্যবসা করে লম্বা চুলে
ব্যবসা করে লম্বা চুলে, গোড়াই টিকে না
পিরিতের বাজার ভালো না
পিরিতের বাজার ভালো না
মাতাল রাজ্জাক বাজারে গিয়া
এক কাজল নামের পুতুল কিনলো প্রেমের দাম দিয়া
এক কাজল নামের পুতুল কিনলো প্রেমের দাম দিয়া
এখন রাত্র যায় তার গান লিখিয়া
রাত্র যায় তার গান লিখিয়া, দিন তো ফুরায় না
পিরিতের বাজার ভালো না
পিরিতের বাজার ভালো না
ওরে ধুম চলেছে বেচাকেনার
ধুম চলেছে বেচাকেনার, যাচাই করে না
পিরিতের বাজার ভালো না
পিরিতের বাজার ভালো না
ওরে ধুম চলেছে বেচাকেনার
ধুম চলেছে বেচাকেনার, যাচাই করে না
পিরিতের বাজার ভালো না
পিরিতের বাজার ভালো না
কন্টেন্ট রাইটার মোঃসাইফুল ইসলাম ।







0 comments:
Post a Comment